Bengal Liberty
রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে সোমবার থেকে শুরু হয়েছে ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ (Suvendu Adhikari)। আগামী ৯ আগস্ট পর্যন্ত চলা এই কর্মসূচির মূল লক্ষ্য, ট্র্যাফিক আইন মেনে চলার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা কমানো। কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও ক্রসিংয়ে ট্র্যাফিক পুলিশের উদ্যোগে পথচলতি মানুষ ও যানবাহনের চালকদের নিরাপদে চলাচলের বার্তা দেওয়া হচ্ছে।

আরও খবর
পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা Suvendu Adhikari
এই উপলক্ষে সোমবার চিংড়িঘাটা মোড়ে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ শুভেন্দু অধিকারী। সেখানে অংশ নেওয়া স্কুলপড়ুয়াদের সঙ্গে তিনি কথা বলেন এবং রাস্তায় চলাচলের সময় কী কী সতর্কতা মেনে চলা উচিত, সে বিষয়ে আলোচনা করেন। ট্র্যাফিক আইন মেনে চলা, জেব্রা ক্রসিং ব্যবহার, ট্র্যাফিক সিগন্যাল মেনে রাস্তা পারাপার এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে পড়ুয়াদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তিনি পড়ুয়াদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলছেন এবং তাঁদের হাতে চকলেট তুলে দিচ্ছেন। শিশুদের সঙ্গে এই আন্তরিক মুহূর্ত সামাজিক মাধ্যমে নজর কেড়েছে।
অনুষ্ঠানে তিনি পরিবহণ দফতর, কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের ট্র্যাফিক বিভাগের উদ্যোগের প্রশংসা করেন। তাঁর বক্তব্য, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও সমানভাবে জরুরি।
পথ নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় সচেতনতামূলক প্রচার, প্রশিক্ষণ শিবির, পথনাটিকা, ট্যাবলো এবং ট্র্যাফিক আইন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে ট্র্যাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়বে এবং দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে


