suvendu adhikari
suvendu adhikari

Suvendu Adhikari: আমি নয়, আমরা নীতি’তে চলার বার্তা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty: 

রাজারহাটের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত বিজেপির প্রশিক্ষণ শিবিরে দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। “আমি নয়, ‘আমরা’ নীতিতে বিশ্বাসী মুখ্যমন্ত্রী রাজ্যে নতুন প্রকল্প ও নীতি রূপায়ণের এক রূপরেখা তুলে ধরলেন। রাজ্যের আইনশৃঙ্খলা ও অনুপ্রবেশ ইস্যু নিয়েও কড়া অবস্থান স্পষ্ট করার পাশাপাশি মনোজ পাণ্ডেকে ধন্যবাদ জানিয়েছেন একগুচ্ছ বার্তা জ্ঞাপন করলেন রাজ্যবাসীর উদ্দেশ্যে।

Suvendu Adhikari
Suvendu Adhikari

জনসংযোগ ও সংকল্প পত্র

কর্মীদের উদ্দেশ্যে জনসংযোগ বাড়ানোর কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনকি আশ্বস্ত করেছেন, বিধানসভা ভোটের সংকল্প পত্রে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সবটাই অক্ষরে অক্ষরে কার্যকর করা হবে। রাজ্যে ইতিমধ্যে কার্যকর হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। একাধিক যোজনা আগামী ২২ জুন রাজ্য বাজেটে উত্থাপিত হবে। বেআইনি ভাবে ৩ লক্ষ পুরুষ লক্ষী ভান্ডার ও বিধবা ভাতা পেয়েছিলেন, তা সম্পূর্ণ রূপে বন্ধ করা হয়েছে।

Suvendu Adhikari
Suvendu Adhikari

স্বাস্থ্য পরিকাঠামোয় বড়সড় পরিবর্তন

কেন্দ্রীয় সরকারের ধাঁচে রাজ্যে তৈরি হতে চলেছে ‘আয়ুষ দফতর’ । আগামী ১৫, ১৬ ও ১৭ তারিখ রাজ্যের প্রতিটি ব্লকে এবং কলকাতা পুরসভার প্রতিটি বোরোতে ৩ দিন ব্যাপী ‘জনকল্যাণ শিবির’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী। তবে যেসব এলাকায় বিজেপি আসন পায়নি, সেই এলাকায় কর্মসূচি পৌঁছে দিতে জেলাসভাপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।

রাজ্যের সার্বিক উন্নয়নই মূল লক্ষ বিজেপি সরকারের। অনুপ্রবেশ রুখতে যেমন সিদ্ধহস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু, তেমন ভাবেই বিগত পনেরো বছর ধরে পিছিয়ে থাকা পশ্চিমবঙ্গকে ঢেলে সাজাতে বাংলার মানুষের ভরসাযোগ্য হতে চায় গেরুয়া শিবির।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury