Swarup biswas
Swarup biswas

Swarup Biswas: ফের পুলিশি হেফাজতের নির্দেশ স্বরূপের

Bengal Liberty: 

তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ফের রুজু হল আর্থিক দুর্নীতির মামলা (Swarup Biswas)। এবার তাঁর বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে।

Swarup biswas
Swarup biswas

এর আগে নিউ আলিপুর থানায় আর্থিক প্রতারণা ও অস্ত্র আইনের ধারায় রুজু হওয়া অন্য একটি মামলায় স্বরূপকে জেল হেফাজতে পাঠিয়েছিল আদালত। এবার রিজেন্ট পার্ক থানার আর্থিক দুর্নীতির মামলায় তাঁকে আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। শুনানির পর ভারপ্রাপ্ত বিচারক তাঁকে আগামী ৩০ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury