Taratala Accident
Taratala Accident

Taratala news: তারাতলা বিপর্যয়ে নিহতদের পরিবারকে ১০ লক্ষ, আহতদের ১ লক্ষ টাকা অর্থসাহায্য মুখ্যমন্ত্রীর

Bengal Liberty: 

তারাতলা দুর্ঘটনার পর ঘোষণামতো নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিল রাজ্য সরকার (Taratala news)। মঙ্গলবার নিহত ১৬ জনের প্রত্যেকের পরিবারের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি দুর্ঘটনায় আহত প্রত্যেককে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

Taratala news
Taratala news

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজ্য Taratala news

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাজ্য সরকার সবসময় থাকবে। আহতদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করবে সরকার। পাশাপাশি নিহতদের পরিবারের একজন সদস্যকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলেও তিনি আশ্বাস দেন। গত ২৪ জুন দুপুরে তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউন আচমকাই ভেঙে পড়ে। সে সময় সেখানে নির্মাণকাজ চলায় বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এরপর পুলিশ, দমকল, এনডিআরএফ এবং সেনাবাহিনী যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালায়। সরকারি তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয় এবং একাধিক শ্রমিক আহত হন।

Taratala Accident
Taratala Accident

আর্থিক সহায়তা ও চাকরির প্রতিশ্রুতি

দুর্ঘটনার পর থেকেই রাজ্য সরকার বেআইনি নির্মাণের বিরুদ্ধে নজরদারি আরও কড়া করেছে। এদিন আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং তাঁদের সমস্যার কথা শোনেন। সেই সময় এক নিহত শ্রমিকের স্ত্রী চাকরির আবেদন জানালে তিনি কলকাতা পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে বিষয়টি দেখার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুরসভা বা অন্য সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ খতিয়ে দেখা হবে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি জানান। পাশাপাশি নিহতদের পরিবারকে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে। এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্বও রাজ্য সরকার নেবে বলে আশ্বাস দেন তিনি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury