Taslima Nasrin
Taslima Nasrin

Taslima Nasrin : ১৯ বছর পর খুলল কলকাতার দরজা, কী বললেন তসলিমা নাসরিন

Bengal Liberty

দীর্ঘ ১৯ বছর পর কলকাতায়(Taslima Nasrin)পা রাখলেন তাসলিমা নাসরিন। সিপিএম সরকারের আমলে কলকাতা ছাড়তে হয়েছিল তাঁকে। আগামীকাল শহরে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ‘সিটি অফ জয়’ তে ২ দশক পরে পা রেখে, তসলিমা নাসরিন বললেন, ‘বাংলাদেশে তো আর ফেরা সম্ভব নয়। এ জীবনে আর হবেও না। তবে কলকাতা যে সত্যিই প্রগতিশীলদের শহর, সেটা আরও একবার প্রমাণ হয়েছে। কারণ আমি ফিরতে পেরেছি।’

Advertisement
Advertisement
Taslima Nasrin
Taslima Nasrin

সরকার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ” আমি এখন সরকার নিয়ে কথা বলতে চাই না। সবচেয়ে বড় কথা, কলকাতায় আসতে পেরে আমি ভীষণ খুশি। আমি যদি নিরাপত্তা দেওয়া হয়, তাহলে আমি বারে বারেই আসব কলকাতায়। বইমেলায় আসব। কবিতা সম্মেলনে আসব। ১৯ বছর একটা দরজা বন্ধ ছিল, ১৯ বছর পরে সেই দরজাটা খুলেছে। প্রথম সেই দরজায় কড়া নেড়েছেন ওসমান মল্লিক, আমি তাঁকে ধন্যবাদ জানাই।

১৯ বছর পর খুলল কলকাতার দরজা, কী বললেন তসলিমা নাসরিন(Taslima Nasrin)

এই সরকার সাহায্য করেছে বলে আরও আসতে পেরেছি। আমি যেন আরও আসতে পারি। শুধু আমার জন্য নয়, যেন সমস্ত শিল্পী, সাহিত্যিকদের যেন বাকস্বাধীনতা থাকে। কারও যদি তাঁর কথা অপছন্দ হয়, তাহলে তাঁকে যেন নির্বাসিত না করা হয়, কারাগারে নিক্ষেপ না করা হয়, তাঁদের ওপর যেন অত্যাচার না হয়… আমি শুধু এটুকুই চাই। আমি শুরু নিজের কথা ভাবছি না। আমি একটা সভ্য সমাজ চাই, মুক্তচিন্তকেরা যেন নিরাপদে থাকতে পারেন। আমি একজন মুক্তচিন্তক, আমি যদি নিরাপদে থাকতে পারি কলকাতায় তাহলে যেন বাকিরাও থাকতে পারেন। এটুকুই চাই। ‘ তবে, কলকাতা আবার ঘুরে দেখতে চায় লেখিকা। পুরোনো বন্ধু, বইপাড়া সবকিছুই আবার উপভোগ করতে চান তিনি।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury