Bengal Liberty: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর অবশেষে সাংগঠনিক স্তরে বড় পরিবর্তনের পথে হাঁটল তৃণমূল কংগ্রেস। প্রায় ২৮ বছর পর দলের রাজ্য সভাপতি পদে বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Trinamool Congress 2026)। দীর্ঘদিন ধরে ওই পদে থাকা সুব্রত বক্সীর পরিবর্তে নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পাচ্ছেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বহাল থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই সাংগঠনিক পুনর্গঠনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রের খবর।

অসুস্থতার জেরে সরলেন বক্সী (Trinamool Congress 2026)
তৃণমূলের অন্দরে দীর্ঘদিন ধরেই বক্সীর শারীরিক অসুস্থতা নিয়ে আলোচনা চলছিল। গত কয়েক মাসে তাঁকে দলের কর্মসূচি কিংবা বিধানসভা নির্বাচনের প্রচারে খুব বেশি সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের এক মাসের মধ্যেই তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে নতুন মুখ আনার সিদ্ধান্ত নেওয়া হল। রাজনৈতিক মহলের একাংশের মতে, সংগঠনে নতুন উদ্যম ও নেতৃত্বের বার্তা দিতেই এই পদক্ষেপ।
আরও খবর
অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহাল রাখার সিদ্ধান্তও তাৎপর্যপূর্ণ। নির্বাচনী পরাজয়ের পর তাঁর ভূমিকা নিয়ে জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত দলের কেন্দ্রীয় সাংগঠনিক দায়িত্ব তাঁর হাতেই থাকছে। পাশাপাশি তাঁকে সাংগঠনিক কাজে সহায়তা করতে দুই নতুন যুগ্ম সাধারণ সম্পাদক নিয়োগ করা হয়েছে। এই দায়িত্ব পেয়েছেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। কিন্তু অভিষেককে তাঁর পদে রেখে দেওয়া নিয়ে ফের মমতার ভাইপো প্রীতি প্রকাশ পেয়েছে বলেই সমালোচনা শুরু হয়েছে।
Mamata Banerjee: হিন্দু গণহত্যার ছক ছিল মমতার@MamataOfficial @abhishekaitc @AITCofficial @bengalliberty1 #westbengal2026 #westbengal #mamatabanerjee #abhishekbanerjee #tmcwestbengal #sreerampore #bengalliberty pic.twitter.com/1wOuyjUw5V
— Bengal Liberty (@bengalliberty1) June 5, 2026
কারণ এ বার বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ঘরে বাইরে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন অভিষেক । তাঁর কারণেই বিধায়করা বিবৃতি দিয়ে বিদ্রোহ করে নিজেদের মতো করে পরিষদীয় দল গঠন করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন । আর বিরোধী দলনেতা বাছাই করা নিয়ে বিধায়কদের জাল স্বাক্ষরকারী নিয়েও বিপাকে পড়েছেন তৃণমূলে এই যুবরাজ ।

জেলা-ব্লক স্তরেও বড় পরিবর্তনের ইঙ্গিত তৃণমূলে (Trinamool Congress 2026)
দলের শীর্ষ নেতৃত্বের মতে, জাতীয় স্তরে সংগঠনকে ফের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই এই নতুন কাঠামো তৈরি করা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ের কথা মাথায় রেখে সাংগঠনিক সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হল, চলতি সপ্তাহেই তৃণমূল নেতৃত্ব দলের বিভিন্ন সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। সেই সিদ্ধান্তের পর থেকেই বড় ধরনের রদবদলের জল্পনা শুরু হয়েছিল। শুক্রবারের বৈঠকে সেই জল্পনাই কার্যত সত্যি হল।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনী বিপর্যয়ের পর দলকে পুনর্গঠন এবং কর্মীদের মধ্যে নতুন বার্তা পৌঁছে দিতেই এই সাংগঠনিক পরিবর্তন। আগামী দিনে জেলা ও ব্লক স্তরেও আরও ব্যাপক রদবদল হতে পারে বলেই মনে করা হচ্ছে। তৃণমূলের নতুন সাংগঠনিক কাঠামো কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


