WB CM will not be able to hold chancellor post
WB CM will not be able to hold chancellor post

WB CM will not be able to hold chancellor post: মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল খারিজ রাষ্ট্রপতির! বিরাট স্বস্তির খবর রাজভবনের জন্য

Bengal Liberty: রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হিসেবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার প্রস্তাব সম্বলিত  সংশোধনী বিল খারিজ করল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (WB CM will not be able to hold chancellor post)। সংশ্লিষ্ট বিলে অনুমোদন না দিয়ে রাষ্ট্রপতি ভবন থেকে তা ফেরত পাঠিয়ে দিয়েছে। তেমনটাই খবর।

বিল দুটি আইনে পরিণত না হওয়ার ফলে রাজ্য সরকারের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে বহাল হতে পারবেন না মুখ্যমন্ত্রী। অর্থাৎ  মুখ্যমন্ত্রীকে উপচার্য করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে  আইনি উদ্যোগ নেওয়া হয়েছিল তা একপ্রকার ভেস্তে গেল (WB CM will not be able to hold chancellor post)।

রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য,(WB CM will not be able to hold chancellor post)

এতে স্বস্তি ফিরেছে রাজভবনে ( বর্তমানে লোকভবন)।অর্থাৎ  মুখ্যমন্ত্রীকে উপচার্য করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইনি উদ্যোগ নেওয়া হয়েছিল তা একপ্রকার ভেস্তে গেল।

উল্লেখ্য,(WB CM will not be able to hold chancellor post)

রাজ্যের বিশ্ববিদ্যালয় পরিচালনা ও উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত শুরু হয়েছে জগদীপ ধানকরের আমল থেকে। সিভি আনন্দ বোসের আমলে সেই জের রয়েছে। ২০২২ সালের জুন মাসে রাজ্যপালের বদলে বিশ্ববিদ্যালয় গুলিতে মুখ্যমন্ত্রীকে আচার্য করার সক্রান্ত বিল দুটি বিধানসভায় বিশ্ববিদ্যালয় পাস করানো হয়। দীর্ঘদিন সেই বিল আটকে রাখেন জগদীপ ধানকর। এরপর সিভি আনন্দ বোসের একই অবস্থান। এ নিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীকে বরংবার বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে।

রাজভবন সূত্রে খবর, গত বছর এপ্রিল মাস রাজ্যপাল এই দুটি বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠান। সেদিনই আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিলটিও পাঠানো হয়। ওই বিলেও রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আমির-ই-জামিয়া বা আচার্য করার প্রস্তাব ছিল।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury