West Bengal Congress: ওয়ার্ড ডিলিমিটেশন নিয়ে স্মিতা পাণ্ডেকে চিঠি প্রদেশ কংগ্রেসের

Bengal Liberty

ওয়ার্ড সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন প্রক্রিয়ার খসড়া তালিকার বিরুদ্ধে কলকাতা পুরনিগমের কমিশনার স্মিতা পাণ্ডেকে চিঠি দিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি (West Bengal Congress)। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে এই চিঠি পাঠানো হয়। ২২ আগস্টের সরকারি নির্দেশের পরিপ্রেক্ষিতে ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে একাধিক আপত্তি ও দাবি জানানো হয়েছে এই চিঠিতে। কংগ্রেসের দাবি, ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ সরাসরি গণতান্ত্রিক প্রতিনিধিত্ব, সাংবিধানিক সংরক্ষণ এবং নির্বাচনী সমতার সঙ্গে যুক্ত। তাই প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে প্রয়োজনীয় নির্বাচনী তথ্য, মানচিত্র এবং সংরক্ষণ সংক্রান্ত তথ্য প্রকাশ করা জরুরি।

পুনর্বিন্যাস: সীমানা স্পষ্ট নয় ওয়ার্ডের, দাবি বিরোধীদের

ভোটার তালিকা প্রকাশের দাবি West Bengal Congress

বর্তমানে দেশে সেলফ এন্যুমারেশন বা জনগণনার প্রাথমিক কাজ চললেও প্রকৃত ও চূড়ান্ত তথ্য এখনও সামনে আসেনি। কংগ্রেসের আশঙ্কা, সঠিক ও বাস্তবসম্মত জনসংখ্যার ডেটা হাতে না নিয়ে ওয়ার্ড ভাগ করলে ভবিষ্যতে ব্যাপক প্রশাসনিক সমস্যা দেখা দেবে এবং নাগরিক পরিষেবা ব্যাহত হবে। কংগ্রেসের বক্তব্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারিতে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা নাগরিকদের কাছে রয়েছে। পরবর্তীতে কত ভোটার সংযোজিত বা বাদ পড়েছেন, কতগুলি সংশোধন হয়েছে, কত দাবি-আপত্তি জমা পড়েছে এবং নির্বাচন সংক্রান্ত আপিল বা ট্রাইব্যুনালের কত মামলা নিষ্পত্তি হয়েছে – সেই তথ্য প্রকাশ হয়নি। এই তথ্য ব্যাতিত ওয়ার্ডগুলিতে ভোটারের সংখ্যা যাচাই করা সম্ভব নয়।

Advertisement
Advertisement

বর্তমান ও প্রস্তাবিত ওয়ার্ডের মানচিত্র প্রকাশের দাবি

ডিলিমিটেশন নিয়ে আরও স্বচ্ছতার দাবি জানানো হয়েছে । পাশাপাশি বর্তমান এবং প্রস্তাবিত ওয়ার্ডের পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশের দাবি জানানো হয়ে কংগ্রেসের তরফ থেকে। কোন এলাকা কোন ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত হয়েছে এবং সীমানায় ঠিক কী পরিবর্তন আনা হয়েছে সবটাই তালিকা ভিত্তিক করা প্রয়োজন। এছাড়াও SC, ST এবং মহিলা সংরক্ষণ নিয়েও একাধিক প্রশ্ন তুলেছে কংগ্রেস। SC, ST এবং মহিলাদের জন্য কোন ওয়ার্ড কীভাবে সংরক্ষিত হবে এবং সেই সংরক্ষণ নির্ধারণের পদ্ধতি কী, তা প্রকাশের দাবি জানানো হয়েছে।

Advertisement
Advertisement

ওয়ার্ড পুনর্বিন্যাস কোনও সাধারণ প্রশাসনিক অনুশীলন নয় । জনসংখ্যার পরিবর্তন, নতুন আবাসন, শহরের বিস্তার এবং নাগরিক পরিষেবার চাহিদা মাথায় রেখেই নির্দিষ্ট সময় অন্তর ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ করা হয় । ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, বাদ দেওয়া এবং সংশোধন সংক্রান্ত বিচারাধীন আপিল ও ট্রাইব্যুনাল মামলাগুলির প্রসঙ্গও চিঠিতে উল্লেখ করা হয়েছে। কংগ্রেসের বক্তব্য, এই মামলাগুলির নিষ্পত্তির আগে ডিলিমিটেশন চূড়ান্ত হলে পরবর্তীতে বিভিন্ন ওয়ার্ডের প্রকৃত ভোটার সংখ্যায় পরিবর্তন আসতে পারে। তাই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির দাবি করেছে কংগ্রেস। তবে শুধু ভোটার বা মানচিত্র নয়, প্রতিটি ওয়ার্ডে পুরকর্মী, সাফাইকর্মী, স্বাস্থ্যকর্মী এবং ইঞ্জিনিয়ার ও প্রশাসনের কর্মী সংখ্যা কত সেই ব্যাপারে নিশ্চিত ধারণা চেয়েছে কমিশনারের কাছে।

প্রদেশ কংগ্রেসের এই চিঠির পর এখন নজর কলকাতা পুরনিগমের দিকে । কারণ, কলকাতার ওয়ার্ডের সীমানা বদল মানে শুধু মানচিত্রের পরিবর্তন নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে নাগরিক পরিষেবার ভবিষ্যৎ, প্রশাসনিক ভারসাম্য এবং আগামী পুর নির্বাচনের রাজনৈতিক সমীকরণও ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury