নির্বাচন কমিশনকে Election Commission এখনও বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার।
Bengal Liberty: নির্বাচন কমিশনকে (Election Commission) এখনও বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। অভিযুক্ত ৪ সরকারি আধিকারিকের বিরুদ্ধে ২১ তারিখের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশনকে দিল্লিতে গিয়ে কথা দিয়ে এসেছিলেন রাজ্যের মুখ্যসচিব।

কিন্তু, শেষ পর্যন্ত দেখা গেল, সংশ্লিষ্ট ৪ আধিকারিকের বিরুদ্ধে FIR দায়ের হ’ল না। অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে সাসপেনশন এবং বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তবে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এফআইআর করা হয়নি। গোটা বিষয়টা কমিশনে জানিয়েছে রাজ্য।
নির্বাচন কমিশন (Election Commission) এবং রাজ্যের সংঘাত বৃদ্ধির সম্ভাবনা
দীর্ঘ টালবাহানার পরও কমিশনের নির্দেশ সম্পূর্ণ মানেনি নবান্ন। এর জেরে দু’পক্ষের সংঘাত আরও বৃদ্ধি পেতে পারে। কারণ, নির্বাচন কমিশনের নির্দেশ ছিল― ৪ সরকারি আধিকারিককে যেমন বরখাস্ত করতে হবে, তেমনই তাঁদের বিরুদ্ধে FIR করবে রাজ্য। কমিশনকে অগ্রাহ্য করে রাজ্য ৪ সরকারি আধিকারিককে কেবল বরখাস্ত করে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। আর এখানেই ক্ষুব্ধ কমিশন।
দিল্লি সূত্রে খবর, বিষয়টা কমিশন খবর নিয়ে দেখছে। সরকারের গাফিলতি বা নির্দেশ না-মানার বিষয়টা খতিয়ে দেখে নির্বাচন সদন তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে।
