Gour Banga University
Bengal liberty: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে সরিয়ে দিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে ব্যর্থ হন প্রাক্তন আচার্য পবিত্র চট্টোপাধ্যায়।মূলত সেকারণেই তাঁকে অপসারণ করা হয় বলে খবর।

এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ নতুন নয় (Gour Banga University)
প্রসঙ্গত, ২০১৬ সালে গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের তরফে সমবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেইসময়ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। যা রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছিল। এখানেই শেষ নয়, উত্তরপত্র চুরি থেকে আর্থিক দুর্নীতি সব ধরনের অভিযোগই রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে।যার কারণে বেশ কয়েকজন অধ্যাপক ও আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছিল
