sahajahan
Bengal Liberty: আবারও সংবাদ শিরোনামে সন্দেশখালীর ত্রাস শাহজাহান। জেলে বসে সাক্ষীদের না-কি হুমকি দিচ্ছে তৃণমূলের এই গুন্ডা। সেই ঘটনার তদন্তে নেমে আজ CBI হানা দিল শাহজাহানের বাড়িতে। প্রতিবেশী-সহ সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন তদন্তকারী অফিসাররা। ইনভেস্টিকেশনের জন্য এদিন CBI শাহজাহানের মেয়ের বাড়িতেও যায়।

জেলেও প্রভাবশালী সন্দেশখালীর ডন (shah jahan)
প্রভাবশালী না-হলে শাহজাহান পারত না এভাবে সাক্ষীদের হুমকি দিতে। জেলের অন্দরে বিশেষ সুবিধা পেয়েই এমন কাণ্ড ঘটাচ্ছে ডন। বিষয়টা জানতে পেরে সাক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করতে অগ্রসর হয় CBI। হুমকির নেপথ্যে শাহজাহানের পরিবারের সদস্যদের হাত আছে কি-না, সেটাই এখন তদন্তের বিষয়। সেই সূত্রে এই পদক্ষেপ।
