nabanna vaban
Bengal Liberty: হাতে মাত্র কয়েক ঘণ্টা বাকি! ৯ বছর পর আগামীকাল রাজ্যে এসএসসি হবে। অপেক্ষায় চাকরিপ্রার্থীদের একাংশ। অনেকেই আবার কমিশনের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ সামনে আনছেন।

এসএসসি নিয়ে বাড়তি সতর্কতার নির্দেশ (ssc)
নিয়োগ দুর্নীতির অভিযোগে জর্জরিত কমিশন। সেই অভিযোগ থেকে কোনও মতে রেহাই পেতে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে দেখা গিয়েছে কমিশনকে। সেই কারণেই শনিবার ভিডিও কনফারেন্সে বৈঠক করে সমস্ত জেলা শাসককে অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। কোনওভাবেই পরীক্ষা সংক্রান্ত অভিযোগ আবার না-উঠে আসে, সেদিকে বিশেষ নজর রয়েছে। প্রত্যেককে সজাগ থাকার নির্দেশ দেওয়াহয়েছে।
পরীক্ষাকেন্দ্রে বিশেষ নজরদারি থেকে শুরু করে পরীক্ষার্থীদের জন্য পরিবহণ ব্যবস্থা, প্রতিটা ক্ষেত্রেই কড়া নজরের নির্দেশ রয়েছে নবান্ন থেকে।
