SIR West Bengal
Bengal Liberty: SIR-এর ভুত দেখতেই ভোটার তালিকায় নাম তোলার হিড়িক পড়েছে বাংলায় (SIR West Bengal)। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা যাচ্ছে, ১ জুন থেকে ৭ অগাস্টের মধ্যে ভোটার তালিকায় নাম তোলার জন্য কমিশনে মোট ১০ লক্ষ ৪ হাজার আবেদন জমা পড়েছিল। যার মধ্যে ৬ লক্ষ ৫ হাজার আবেদন গৃহীত হলেও বাকি বাতিল করে দেওয়া হয়েছে। শতাংশের নিরিখে সংখ্যাটা ৪০.২৩%।
● ৪০.২৩%-র নথি ভুয়ো (SIR West Bengal)
বাতিল হওয়া আবেদনগুলোর সঙ্গে যে নথি জমা দেওয়া হয়েছিল, সেগুলো ভুয়ো বলে জানিয়ে দিয়েছে কমিশন। এবং, এই আবেদনগুলোর বেশিরভাগটাই এসেছিল সীমান্ত জেলাগুলো থেকে।

মুর্শিদাবাদ: ৫৬.৪৪ %
কোচবিহার: ৪৪.৮৩ %
উত্তর দিনাজপুর: ৪৪.৮১%
দক্ষিণ ২৪ পরগনা: ৪৪.৬৮ %
মালদা: ৪১.২৫ %
নদীয়া: ৪২.১১ %
SIR-ভীতি সীমান্ত এলাকায় কীভাবে জাঁকিয়ে বসেছে, তা এই তথ্য থেকেই বোঝা যাচ্ছে।
● SIR-এর পূর্বে নাম তোলার হিড়িক দেখে সন্দেহ (SIR West Bengal)
বিহারের পর পশ্চিমবঙ্গে SIR হবে। সূত্রের খবর, আগামী ৮ অক্টোবর থেকে রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন। এই আতঙ্ক থেকে ভোটার তালিকায় নাম তোলার হিড়িক এক লাফে বেড়ে গিয়েছিল অনেকটাই। বিষয়টা কমিশন কর্তারা আঁচ করতে পেরে খতিয়ে দেখতে শুরু করেন। বিশেষ করে সীমান্ত এলাকায় নাম তোলার চাহিদা বৃদ্ধির বিষয়টা যে স্বাভাবিক নয়, তা-ও স্পষ্ট বুঝতে পারে কমিশন। তারপর দেখা যায় ১০ লক্ষের মধ্যে ৪ লক্ষ আবেদন ভুয়ো।
