PM modi
Bengal liberty: ফের বঙ্গ সফর প্রধান মন্ত্রীর। রাজ ভবনে রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে বলেই খবর। সঙ্গে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং,জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। জানা গিয়েছে, আগামীকাল ফোর্ট উইলিয়ামে ইস্ট্যার্ন কমান্ডের কনফারেন্স-এ যোগ দেবেন নরেন্দ্র মোদীসহ বাকিরা।

বৈঠকের কারণ (PM modi)
সম্প্রতি নেপালে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই আঁচ না এসে পড়ে ভারতেও। সেইকারণেই আগেভাগেই নিরাপত্তা নজর দিয়েছে ভারত। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়। আগামীকালের কনফারেন্স-এ পশ্চিমবঙ্গের সঙ্গে দুই দেশের সীমান্ত লাগোয়া অঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হবেই বলে খবর।
