SIR
Bengal Liberty : পুজোর পর রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া। শান্তিপূর্ণভাবে গোটা প্রক্রিয়া চালাতে প্রয়োজন আরও কর্মীর। সেইকারণেই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের আবেদন জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমারের।

রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত কর্মচারী নেই(SIR update)
সুষ্ঠুভাবে এসআইআর(SIR) প্রক্রিয়া সম্পন্ন করতে চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমারের।
সূত্রের খবর, যোগ্য ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে পর্যাপ্ত কর্মচারী নিয়োগ করা হবে। আটশো ডেটা এন্ট্রি অপারেটরের প্রয়োজন। এবং,অন্যান্য কাজের জন্য আরও একশো কর্মচারীর প্রয়োজন।এতো সংখ্যক কর্মচারী রাজ্যসরকারের কাছে নেই। সেইকারণে নিয়োগের আবেদন জানাতে একপ্রকার বাধ্য হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কারণ রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত কর্মচারী নেই।
এজেন্সির সঙ্গে চুক্তি করে কর্মীনিয়োগ করা হবেই বলে খবর। যাতে করে ভবিষ্যতে কোনও কর্মচারীর জালিয়াতি ধরা পড়লে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নিতে পারে কমিশন। এখন দেখার, লক্ষ্মীপুজোর পর চুক্তিভিত্তিক কর্মচারীদের সাহায্যে নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর বৈতরণী পারে কি না?

