suvendu adhikari
Bengal Liberty: তৃণমূল মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ফের হেফাজতে নিতে চেয়ে তদন্তকারী সংস্থার আদালতে আবেদন জানানোর সিদ্ধান্ত সঠিক। সদ্য জামিনপ্রাপ্ত মন্ত্রীকে কটাক্ষ করে এদিন এমনই মন্তব্য করলেন বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলেই মন্ত্রীর ভাগ্য নির্ধারণ (suvendu adhikari)
আদালতের নির্দেশে, সম্প্রতি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তবর্তী জামিন মঞ্জুর হয়েছে। এরইমধ্যে আরও একবার তাঁর গ্রেফতারির সম্ভবনাকে ঘিরে জল্পনা তুঙ্গে। মন্ত্রীকে ফের জেরা করার উদ্দেশ্যে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে ইডি। আগামী মঙ্গলবারে সেই মামলারই শুনানি রয়েছে। অর্থাৎ সেদিনই মন্ত্রীর ভাগ্য নির্ধারণ। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোড় চৰ্চা। এমনই সময় আগুনে ঘি দেওয়া মতো বক্তব্য পেশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, পশ্চিমবঙ্গে একটি থিওরি চালু আছে ৭৫-২৫। এই থিওরির রহস্য ভেদ করতে গেলে চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়া প্রয়োজন। পাশাপাশি ইডির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বিরোধীদলনেতা আরও বলেন, ”ইডি হেফাজতে নিয়ে ফের জেরা করার সিদ্ধান্ত এক্কেবারে সঠিক। যাঁদের আয়ের থেকে সম্পত্তির পরিমান বেশি তাঁদের জিজ্ঞাসাবাদ করাই উচিত।”
