nachiketa
Bengal Liberty :সনাতনী ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল বিশ্বহিন্দু পরিষদ। সম্প্রতি সেই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

নচিকেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে (Nachiketa)
অভিযোগ , লাইভ শো তে প্রকাশ্যে রামের নামে গালিগালাজ করেছিলেন গায়ক। এরপরেই তাঁর বিরুদ্ধে শ্যামপুকুর থানায় মামলা দায়ের করে বিশ্বহিন্দু পরিষদ। কিন্তু এত কাণ্ড ঘটনার পরেও শাস্তি পেলেন না নচিকেতা। মামলাটি আদালতে উঠলে যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে সেই মামলা খারিজ করে দেয় বিচারপতি অজয় কুমার গুপ্ত। মামলা খারিজের করার কারণ দেখিয়ে বিচারপতি যুক্তি দেন, যথেষ্ট প্রমান নেই অভিযুক্তর বিরুদ্ধে। এই অভিযোগ কেবল সোশ্যাল মিডিয়ার ক্লিপিংসের ভিত্তিতে দায়ের করা।

