trump modi relation
Bengal Liberty: ভারত-আমেরিকার সম্পর্ক অটুট। চলতি টানাপোড়েনের মাঝেই বৈঠকে বসতে চলেছে দুইদেশ। তেমনটাই জানায় মার্কিন স্বরাষ্ট্র দফতর। সে দেশের এক শীর্ষ কর্তার বলেন, আসন্ন সময়ে ভারতের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শীঘ্রই বৈঠক হতে চলেছে। পাশাপাশি Quad -এর তারিখ নির্ধারণ নিয়েও আলোচনা চলছে। পরের বছরে শুরুর দিকেই বৈঠক হতে পারে বলে খবর।উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে জল্পনা তৈরি হয়েছিল কোয়াড শীর্ষ বৈঠকের জন্য ভারতে আসবেন না ট্রাম্প।
অন্য যে দেশ থেকে তেল কিনতে পারে, ভারত ছাড়া (trump modi relation)

অন্যদিকে, মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট সাফ বলেন, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করা উচিত ভারতের। তাঁর কথায়, মস্কো থেকে ভারতের তেল কেনা মানে পরোক্ষেভাবে ইউক্রেন-রুশ যুদ্ধে মদত দেওয়া। রাশিয়া ছাড়া বিশ্বের যে কোনও দেশ থেকে তেল কিনতে পারে ভারত।এমনটাই বার্তা রাইটের।

