suman biswas
Bengal liberty: পুজোর মাসে পুরো বেতন কেটে নিয়েছে রাজ্য সরকার। এবার এই অভিযোগ তুলে সরব চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস।
আনন্দ উৎসবের দিনে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের সংসারে আর্থিক টানাপোড়েন! কাঠগড়ায় রাজ্যসরকার। তাঁর অভিযোগ, সরকারের দুর্নীতির বিরুদ্ধে কণ্ঠ তুলে আন্দোলন চালিয়ে যাওয়ার কারণে তাঁকে ও তাঁর পরিবারকে অনাহারে মারার চক্রান্ত চলছে।

এ ঘটনা নতুন নয় (suman biswas)
প্রসঙ্গত, আগস্ট মাসে আন্দোলনের নানান কাজে ব্যস্ত থাকায় দৈনিক স্কুলে যেতে পারেননি সুমন বিশ্বাস। সেকারণেই বেতনের আংশিক কাটা গিয়েছিল। তবে এবার আরও বড় কোপ। সেপ্টেম্বরের বেতনের এক টাকাও ঢোকেনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পুরো বেতন কেটে নিয়েছে রাজ্য সরকার।
আগামীদিনেও লড়াই জারি থাকবে
সুমনের সাফ বক্তব্য, ” নিজের যোগ্যতায় পাওয়া চাকরি কেড়ে নেওয়া হয়েছে। লড়াই থেকে একচুলও পিছোব না।” পুজো শেষ হলে আবারও সংঘবদ্ধ হয়ে পথে নামবে তাঁরা।

