West Bengal SIR
Bengal liberty : রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের শীর্ষপদে বড় রদবদল। রাজ্যের পাঠানো তালিকা থেকে এস অরুণ প্রসাদকে অ্যাডিশনাল সিইও পদে নিয়োগ করল কমিশন। ২০১১ সালের আইএএস ব্যাচের ও বর্তমানে নদীয়ার জেলাশাসক পদে নিযুক্ত অরুন প্রসাদ এই পদে যোগ দিতে চলেছেন। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের পর অ্যাডিশনাল সিইও পদ থেকে অবসর নেন সঞ্জয় বসু। তারপর থেকেই কমিশনের এই পদ ফাঁকা রয়েছে।
পাশাপাশি জয়েন্ট সিইও পদে হরিশঙ্কর পানিকরকে নিযুক্ত করেছে কমিশন। ২০১৩ সালের আইএএস ব্যাচ হরিশঙ্কর রাজ্যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অবজারভার বা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচন সূত্রে খবর, (election commission)
ডেপুটি সিইও পদে শূন্যস্থান পূরণের জন্য রাজ্য সরকারের তরফে যে তিনজনের নামের প্যানেল নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছিল, তাদের মধ্যে কাউকেই মনোনীত করেনি নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে এই পদে নিযুক্ত করা প্রয়োজন। যাদের নামের তালিকা প্যানেল হিসেবে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে তাদের নির্বাচনের কাজের অভিজ্ঞতা নেই বলে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। আর সেকারণেই ডেপুটি সিইও পদে নতুন নামের প্যানেল দ্রুত রাজ্য সরকারকে পাঠাতে বলেছেন নির্বাচন কমিশন।
