Taliban's Foreign Minister To Visit India
Bengal liberty: আগামী ৯ অক্টোবর ভারত সফরে আসার কথা আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির। ২০২১ সালে কাবুলে ক্ষমতা দখলের পর এই প্রথম বিদেশমন্ত্রী মুত্তাকির ভারত সফরে আসতে পারেন। সাংবাদমাধ্যম সূত্রে তেমনটাই খবর।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন তালিবান সরকারের বিদেশ মন্ত্রী। তবে সম্প্রতি তিনি ভারত ভ্রমণের জন্য বিশেষ ছাড় পান। এর আগে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকায় পাকিস্তান সফর বাতিল হয়েছিল তাঁর।
মুক্তাকির এই সফরটি বাস্তবায়িত হলে তা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ফের ভালো হবে। তালিবান ক্ষমতায় আসার পর ভারত সরকার তালিবান সরকারের সঙ্গে মানবিক সাহায্য ও মানবিক সম্পর্কের মতো বিষয়ে সীমিত যোগাযোগ রেখেছিল। ভারতের অপারেশন সিন্দুরের পরপরই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মুত্তাকির সঙ্গে কথা বলেন। ২০২১ সালের পর প্রথম দুইদেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ হয়।

আগে বেশিরভাগ বৈঠক দুবাইতে হয়েছিল (Taliban’s Foreign Minister To Visit India)
উল্লেখ্য, পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি এবং আইএফএস অফিসার জে পি সিং-এর মতো ঊর্ধ্বতন কর্মকর্তারা মুত্তাকি এবং অন্যান্য তালেবান নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন, বেশিরভাগ ই দুবাইতে।
আন্তর্জাতিক মহলের ধারণা, মুক্তাকির এই ভারত সফর পাকিস্তানের সঙ্গে আফাগানিস্তানের দূরত্ব তৈরির ইঙ্গিত দেয়।
