Lake Town Gold Seizure
Lake Town Gold Seizure

Lake Town Gold Seizure: লেকটাউনে উদ্ধার ৪ কেজি সোনা, হাওয়ালা চক্রের পর্দাফাঁস

Bengal Liberty: লেকটাউনের বি-ব্লক এলাকায় বড়সড় সাফল্য পেল পুলিশ। টহলদারি চালানোর সময় চার কেজি সোনার বাট-সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। ঘটনার নেপথ্যে বড় কোনো আন্তঃরাজ্য হাওয়ালা চক্রের যোগ রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

তল্লাশি ও সোনা উদ্ধার (Lake Town Gold Seizure)

লেকটাউনের বি-ব্লক পার্ক এলাকায় দু’জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশের পেট্রোলিং পার্টি। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে ৪ কেজি সোনা উদ্ধার হয়। এর পাশাপাশি তাদের কাছে এক এবং দু’টাকার চারটি নোটও পাওয়া গিয়েছে, যা হাওয়ালা লেনদেনের সংকেত বা কোড হিসেবে ব্যবহৃত হয় বলে সন্দেহ পুলিশের।

Advertisement
Advertisement

ধৃতদের পরিচয় ও কাজের ধরন (Lake Town Gold Seizure)

পুলিশ সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তিই ভিন রাজ্যের বাসিন্দা। তারা মূলত এই চক্রের ‘কেরিয়ার’ ও ‘রিসিভার’ হিসেবে কাজ করত। এরা দীর্ঘদিন ধরেই সোনা পাচারের সঙ্গে যুক্ত এবং এর আগেও ২ থেকে আড়াই কেজি সোনা একইভাবে পাচার করেছে বলে জেরায় জানতে পেরেছে পুলিশ।

Advertisement
Advertisement

কমিশনারের বক্তব্য (Lake Town Gold Seizure)

শুক্রবার বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিতকুমার ভারত একটি সাংবাদিক বৈঠকে জানান, এই ঘটনার নেপথ্যে একটি বড় চক্র সক্রিয় রয়েছে। এই বিপুল পরিমাণ সোনা কোথা থেকে আনা হচ্ছিল এবং কার কাছে পৌঁছে দেওয়ার ছক ছিল, তা জানতে ধৃতদের  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চক্রের বাকি মাথাদের খুঁজতেও তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ সোনম অনশন ভাঙলেও জারি যন্তর মন্তরের বিক্ষোভ, সাফ জানাল ‘ককরোচ’রা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury