pok
Bengal liberty: পাক-অধিকৃত কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতি! পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত ১২ এবং আহত ২০০-র অধিক মানুষ।
সূত্র মারফত জানা গিয়েছে, পাক-অধিকৃত কাশ্মীরের মুখ্য সচিব জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেকেএসিসি) নেতাদের আলোচনার জন্য একটি নোটিশ জারি করেছেন। এই অশান্তির জন্য ওই সংস্থা ‘বহিরাগত শক্তি’কে দায়ী করে চলেছে।
জেকেএএসি-র কেন্দ্রীয় নেতা শওকত নওয়াজ মীরের ডাকে বুধবার পাক-অধিকৃত কাশ্মীরের সাধারণ নাগরিকরা মুজাফ্ফরাবাদ অভিমুখে একটি পদযাত্রা করেন। কোটলি এলাকা সম্পূর্ণ বন্ধ থাকে বলেই খবর। ধীরকোটে পৌঁছানোর পর পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালায়।

অভিযোগ, (POK)
বিক্ষোভকে দমন করতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী গুলি এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। দাদিয়ালে, চকস্বরী এবং ইসলামগড় থেকে জেকেএএসি কর্মীদের একটি কনভয় মুজাফফরাবাদের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ তাদের উপর গুলি চালায়, যার ফলে দুজন নিহত এবং প্রায় দশজন আহত।
তেহরিক-ই-তালিবান পাকিস্তান বিদ্রোহকে বারবার ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস “ভারতীয় স্পনসরড” হিসাবে বলে দাবি করছে।

