Baranagar gold smith murder case
Bengal liberty: দিন দুপুরে নিজের দোকানে খুন হলেন স্বর্ণব্যবসায়ী। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বরানগরের। ঘটনাস্থল থেকে থানা মাত্র এক কিলোমিটার দূরত্ব। স্বাভাবিকভাবেই থানা ঢিল ছোড়া দূরত্বে হওয়ায়, ইতিমধ্যেই শহরে নিরাপত্তা নিয়ে জোর প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনা হল, (Baranagar gold smith murder case)
আচমকাই দোকানের সিসিটিভি ক্যামেরা ব্লক দেখে স্বর্ণব্যবসায়ীর ছেলে প্রতিবেশিকে ফোন করেন। এরপর প্রতিবেশীরা পুলিশকে ফোন করে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, বন্ধ দোকান থেকে স্বর্ণ ব্যবসায়ীর মৃত দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, সিসিটিভিতে দোকানের ভিতর তিন জন দুষ্কৃতীকে দেখা যায়। যাদের মধ্যে দুজনের সঙ্গে স্বর্ণব্যবসায়ী হাতাহাতিতে পর্যন্ত জড়িয়ে পড়েন। এরপরই বন্ধ হয়ে যায় সিসিটিভি ক্যামেরা। হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যক্তির মৃত দেহ উদ্ধার হয়েছে। এমনকী মাথায় আঘাতের চিহ্ন পর্যন্ত ছিল। যা থেকে স্পষ্ট মাথায় আঘাত করে তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে।
জানা গিয়েছে, স্বর্ণ ব্যবসায়ীর নাম শম্ভুনাথ দাস। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরে অজ্ঞাতপরিচয়ের ৫ জনকে দোকানের চারিদিকে ঘোরাফেরা করতে যাচ্ছিল। অনুমান, দোকান লুট করাই মূলত তাঁদের উদ্দেশ্য ছিল। সেজন্যই আগে ছক কষা শুরু করেছিল দুষ্কৃতীরা। সুযোগবুঝে আজ তাঁদের মধ্যে তিনজন দোকানে ঢুকে পরে। বাকি ২ জন দোকানের বাইরে অপেক্ষা করে। সিসিটিভি ফুটেজে তেমনটাই ধরা পড়েছে।
