khagen murmu
Bengal Liberty: খগেন মুর্মুর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাঁর xray রিপোর্ট প্রকাশ্যে এসছে। সেখানে দেখা যাচ্ছে, তাঁর চোখের নীচের হাড়ে ফাটল ধরেছে। তবে স্বস্তির বিধায়ক শঙ্কর ঘোষ এখন অনেকটাই সুস্থ। শারীরিক উন্নতি ঘটছে তাঁর। বিজেপি সূত্রে তেমনটাই খবর মিলেছে।
আপাতত শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি খগেন মুর্মু। তবে অস্ত্রপাচারের সম্ভবনা থাকায় দিল্লির এইমস(AIMS) স্থানান্তরিত করা হতে পারে বলে খবর। দুই নেতার হাসপাতালে শয্যায় শুয়ে থাকার দৃশ্য এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী দুই নেতার সঙ্গে দেখা করতে যাবেন।

তৃণমূলের দিকে আঙ্গুল বিজেপির (khagen murmu)
প্রসঙ্গত, গতকাল দুর্গতদের পাশে দাঁড়াতে বন্যাবিদ্ধস্ত নাগরাকাটায় যান দুই বিজেপি নেতা মালদহের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানেই পৌঁছাতেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তাঁরা। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছে বঙ্গবিজেপি। উল্লেখযোগ্যভাবে প্রত্যেকেই সংখ্যা লঘু সম্প্রদায়ের।
