national commission for scheduled tribes
Bengal Liberty: খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত তদন্তে নামল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস।
সোমবার বন্যাবিদ্ধস্ত মানুষদের পাশে দাঁড়াতে বিজেপি দুই নেতা মালদার সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষণা নাগরাকাটায় যান। সেখানে পৌঁছাতেই আক্রান্ত হন তাঁরা। অভিযোগ উঠেছে, ওই এলাকায় তাঁদের গাড়ি প্রবেশ করা মাত্রই একদল দুষ্কৃতী চড়াও হয়। ইট-পাথর ছুঁড়ে সাংসদ খগেন মুর্মুর মাথা ফাটিয়ে দেওয়া হয়। সেই ভিডিও শঙ্কর ঘোষ প্রকাশ্যে এনেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, আক্রান্ত খগেন মুর্মুর গোটা শরীরে রক্ত লেগে রয়েছে। এক্স-রে রিপোর্ট মোতাবেক, তাঁর চোখের নিচের হাড়ে ফাটল ধরেছে। অস্ত্রোপচারের সম্ভবনা রয়েছে।

কমিশনের চিঠি (national commission for scheduled tribes)
গতকাল এই ঘটনায় সংবাদের শিরোনামে ছিল। নির্দিষ্ট একটি সাংবাদমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে কমিশনের তরফে নব্বানকে দেওয়া চিঠিতে উল্লেখ রয়েছে, ঘটনাটি স্বতঃপ্রণোদিতভাবে খতিয়ে দেখতে চায় কমিশন। তদন্তের স্বার্থে রাজ্য পুলিশের DG-র কাছে হামলার ঘটনার বিস্তারিত তথ্য ৩ দিনের মধ্যে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।
