France Football Team:
Bengal Liberty, ৮ জুন ২০২৬ : আর মাত্র ৪ দিন পরেই বিশ্বকাপের শুভ সূচনা।(France Football Team) ১২ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত, ৪৮টি দলের ১০৪টি ম্যাচ নিয়ে বসতে চলেছে ফুটবলের এই জমজমাট মেগা ইভেন্ট। তবে মাঠের লড়াই শুরুর আগেই দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স শিবিরে শুরু হয়েছে তুমুল গৃহযুদ্ধ। এবার খেলোয়াড় বনাম বোর্ডের লড়াইয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কিন্তু বিশ্বকাপের ঠিক ৪ দিন আগে কেন এমন নজিরবিহীন সংঘাতের খবর সামনে এল? আসুন, একনজরে দেখে নেওয়া যাক।
আরো পড়ুন:- Humayun Kabir News: মুখোশ খুলে গেল গদ্দারদের’, দিল্লির বৈঠক ঘিরে তৃণমূল সাংসদ-বিধায়কের বিরুদ্ধে অভিযোগ হুমায়ুনের

খেলোয়াড় বনাম বোর্ড সংঘাতের কারণ(France Football Team)
গত শুক্রবার, ৫ জুন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও আইভরি কোস্ট। সেই ম্যাচে ২-১ গোলে পরাজিত হন কিলিয়ান এমবাপেরা। তবে মাঠের লড়াইয়ের আগেই শুরু হয়েছিল মূল বিতর্ক। ম্যাচের আগে ফ্রান্সের কয়েকজন খেলোয়াড়কে নিয়ে একটি ফটোশুট করা হয়।
পরবর্তীতে সেই ছবিগুলো খেলোয়াড়দের না জানিয়েই একটি বেটিং (বাজি) সংক্রান্ত বিজ্ঞাপনে ব্যবহার করে ফরাসি ফুটবল বোর্ড। আর এতেই ক্ষুব্ধ হন ফুটবলাররা।

ফরাসি শিবিরে অবশ্য ‘ইমেজ রাইটস’ বা ছবির স্বত্ব সংক্রান্ত বিতর্ক নতুন নয়। এর আগেও এই বিষয়টি নিয়ে ফুটবলার ও বোর্ডের মধ্যে উত্তেজনার পারদ চড়েছিল। ২০২৩ সালে ফুটবলারদের আইনজীবী ও ফেডারেশনের মধ্যে আলোচনার পর এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। খেলোয়াড়দের অভিযোগ, বর্তমান বিজ্ঞাপনের ক্ষেত্রে সেই আগের সিদ্ধান্ত ও চুক্তি মানা হয়নি।
বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এই বিতর্ক ফরাসি শিবিরে নতুন করে অস্বস্তি তৈরি করেছে। এখন দেখার বিষয়, খেলোয়াড় বনাম বোর্ডের এই সংঘাত শেষ পর্যন্ত কত দূর গড়ায়।


