aganist SIR protest
aganist SIR protest

কমিশনের বৈঠকের দিনে উঠল এসআইআর বিরোধী স্লোগান, নেপথ্য তৃণমূলের ষড়যন্ত্র অভিযোগ বিরোধীমহলের (aganist SIR protest)

Bengal Liberty: আজ জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর উপস্থিতিতে এসআইআর নিয়ে বৈঠক চলকালীন রাজ্যের নির্বাচনী দফতরের বাইরে উঠল এসআইআর বিরোধী স্লোগান।

এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরে দক্ষিণবঙ্গের কর্তব্যরত আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তাঁর সঙ্গে ছিলেন চার সদস্যের প্রতিনিধি দল। ভিডিও কনফারেন্স-এর মধ্যেমে চলে এই বৈঠক। আগামীকাল দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক চলাকালীনই রাজ্যের নির্বাচনী দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন এক দল। বিক্ষোভকারীদের দাবি, কোনও ভাবেই রাজ্যে এসআইআর শুরু হতে দেবেন না তাঁরা। ইলেকশন কমিশনকে বিজেপি এর দলদাসী বলে দাগিয়ে দেন আন্দোলনকারীরা। তাঁরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এসআইআরএ প্রক্রিয়া শুরু হলে সাধারণ মানুষের নাম বাদ যাবে।

aganist SIR protest
aganist SIR protest

বিক্ষোভের নেপথ্যে রয়েছে তৃণমূলের হাত, অভিযোগ বিরোধীদের (aganist SIR protest)

এই বিক্ষোভ প্রদর্শনের নেপথ্যে রয়েছে রাজ্যের শাসকদলের হাত। তেমনটাই পাল্টা অভিযোগ বিরোধীমহলের। উল্লেখ্য, একুশে জুলাই ধর্মতলার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকির সুরে বলেছিলেন বিহারের মতো বাংলায় গণহারে ভোটারের নাম বাদ গেলে কমিশনের দফতর ঘেরাও করবে তাঁরা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury