CAA camp
CAA camp

রাজ্যে ৭০০টি CAA সহায়তা ক্যাম্প (CAA camp)

Bengal Liberty: রাজ্যে বৃদ্ধি পাচ্ছে CAA সহায়তা ক্যাম্প। উৎসবের আবহ মিটলেই রাজ্যে নানা জায়গায় অতিরিক্ত ৭০০টি CAA সহায়তা ক্যাম্প গড়ে তুলবে বিভিন্ন সংগঠন। ইতিমধ্যে মতুয়াদের তরফে এই ক্যাম্প শুরু করে দেওয়া হয়েছে। বাকি উৎসব শেষে শুরু করবে একাধিক হিন্দু, জাতীয়তাবাদী সংগঠন।

রাজ্য জুড়ে সীমান্ত এলাকায় অনুপ্রবেশের কারণে জনবিন্যাস বদলাচ্ছে। এরই মধ্যে SIR লাগু হতে চলেছে বাংলায়। এমন আবহে ৭০০টি CAA সহায়তা ক্যাম্প গঠন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

CAA camp
CAA camp

CAA-র হাল-হকিকত (CAA camp)

পশ্চিমবঙ্গ জুড়ে CAA সংক্রান্ত মোট ৪৪ হাজার আবেদন পড়েছে। যার মধ্যে ১৬ হাজার আবেদন নিশ্চিত হয়েছে বলে খবর। ১০০ জনের মতো শংসাপত্র পেয়েছেন। সংখ্যাটা নিয়ে গেরুয়া শিবির সম্পূর্ণভাবে পুলিশি ভেরিফিকেশনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে।

ভোটের পূর্বে অনুপ্রবেশ ইস্যু যে এবার বড় ফ্যাক্টর হতে চলেছে, সেই নিয়ে কোনও সংশয় থাকছে না।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury