sangrami joutha mancha
Bengal Liberty: রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হলে বুথকেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত বিএলও-রা আক্রান্ত হতে পারে। তেমনটাই আশঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্ট অধিকারিকরা। এই মর্মে কমিশনের দ্বারস্থও হয়েছেন তিনি। এই আবহে এবার পথে নামল সংগ্রামী যৌথমঞ্চ। বিএলও-দের নিরাপত্তার খাতিরে এবার বিশেষ উদ্যোগ ডিএ আন্দোলনকারীদের।

রাজ্য সরকারের প্রতি আস্থা নেই সংগ্রামী যৌথ মঞ্চের (sangrami joutha mancha)
রাজ্য সরকারের প্রতি আস্থা নেই তাঁদের। সেই কারণে সমাধানের পথ খুঁজতে ও আতঙ্কিত বিএলওদের পাশে দাঁড়াতে এই হেল্প ডেস্ক চালু বলে জানাচ্ছে সংশ্লিষ্ট মঞ্চ। ইতিমধ্যেই তাঁরা একটি পোস্টার প্রকাশ করেছে। যেখানে দু’টি ফোন নম্বর (7001881628/7908043606) ও মেইল আইডি (sjmhelp@gmail.com) উল্লেখ করা হয়েছে।
SIR প্রক্রিয়া করতে গিয়ে BLO-রা বিপদে পড়লে সংশ্লিষ্ট হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারবেন বলে জানাচ্ছে সংগ্রামী যৌথমঞ্চ।
বিরোধী দলের বক্তব্য, যে কাজ সরকারের করা উচিত, সেটা করছে ডিএ না-পেয়ে অবস্থানে বসে থাকা সরকারি কর্মচারীরা।
এখন দেখার বিষয় এই যে, প্রতিবাদী মঞ্চের এই উদ্যোগ দেখে রাজ্য সরকারের টনক নড়ে কি-না!
