West Bengal SIR
Bengal liberty: এই প্রথম কোনও রাজনৈতিক দলকে সোশ্যাল মিডিয়ায় জবাব দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
আজ সকালেই এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দেগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল। পোস্টে শাসক শিবিরের তরফে অভিযোগ করা হয়েছে, ভোটার তালিকা থেকে নাটাবাড়ি, মাথাভাঙ্গা, অশোকনগর’সহ বসিরহাটের অনেকের নাম বাদ গিয়েছে।

পাল্টা জবাব কমিশনেরও (SIR)
ওই পোস্টের জবাবে পাল্টা পোস্ট করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেখানে সাফ ভাষায় লেখা রয়েছে, জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিকরা ভোটার তালিকা প্রস্তুত করার জন্য দায়বদ্ধ। তাঁরাই সংশোধীত তালিকা পাঠিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে।
সূত্রের খবর, দ্রুত এই সমস্যার সমাধান করবে কমিশন। নতুন ওয়েবসাইটে ধীরে ধীরে সবকিছু আপডেট করা হবে। উল্লেখ্য, ১৯৬০ সালের আইন অনুযায়ী, নির্বাচনের ভোটার তালিকা তৈরির দায়িত্ব জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরের। এর সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কোনও যোগাযোগ নেই।

