SIR
Bengal liberty: ৪ ঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি শুরু করবে বিএলওরা। তৃণমূল সূত্রে খবর, এসআইআর-এর বিরোধিতায় সেদিনই রাজপথে মিছিলে নামবেন মমতা-অভিষেক। জানা যাচ্ছে, এসআইআর-এর ভয়ে পানিহাটির পৌঢ়ার মৃত্যুর যে অভিযোগ উঠেছে, তারই প্রতিবাদে তৃণমূলের সেদিনের মিছিল।

পাল্টা মিছিল শুভেন্দুর (SIR)
ওইদিনই এসআইআর নিয়ে তৃণমূলের মিথ্যাচারের বিরোধীতায় মিছিল করবেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ বলাই যেতে পারে, এসআইআর আবহে তপ্ত বঙ্গরাজনীতির আঙিনা।
একদিকে এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত না-হওয়ার বার্তা তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিমের। অন্যদিকে, মমতা অভিষেকের এই মিছিলের কর্মসূচী জোর বিতর্ক তৈরি করেছে রাজনৈতিক মহলে।

