fihad hakim
Bengal liberty: এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার আগেই পুরসভা থেকে জন্ম সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট তোলার হিড়িক উঠেছে। সাংবাদিকদের নিজে মুখে তা জানালেন মেয়ের ফিরহাদ হাকিম। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, তাহলে কি রাজ্যে এসআইআরের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে নিলেন ফিরহাদ হাকিম?

এসআইআর নিয়ে উল্টো সুর ফিরহাদের গলায়, ভয় না-পাওয়ার বার্তা রাজ্যবাসীকে (firhad hakim)
শুক্রবার টকটু মেয়র অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর সাংবাদিক বৈঠকে বিরোধীদলগুলির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ফিরহাদ হাকিম বলেন,
“বিরোধীদলগুলি অযথা আতঙ্ক তৈরি করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। একজন নাগরিক ও তার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না।” সেইসঙ্গে তিনি আরও বলেন, “পুরসভা থেকে জন্ম সার্টিফিকেট নেওয়ার জন্য হিড়িক উঠেছে। ইডি, সিবিআই দিয়ে প্রথমে আমাদেরকে ভয় দেখানো হয়েছে। এখন সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে।”

