nausad siddiki
Bengal Liberty: আজ থেকে রাজ্যে এনুমেরেশন ফর্ম বিলি শুরু হল। এসআইআর নিয়ে মানুষের মনে নানা-প্রশ্ন, ভয়ভীতি রয়েছে। ফর্ম ভর্তি করার সময় অনেকেই নানা সমস্যার মুখে পড়তে পারেন বলে ধারণা। কেউ হয়তো লিখতে পারেন না। কারওর হয়তো কোনও বিষয়ে সংশয় থাকতে পারে। আর এই সব সমস্যার কথা মাথায় রেখে আইএসএফ বিধায়ক নাওসাদ সিদ্দিকী নিজ উদ্যোগে হেল্প লাইন নম্বর চালু করল। যাতে ভাঙারবাসীদের দুর্ভোগ না-পোহাতে হয়।
মঙ্গলবার হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনটে নম্বর পোস্ট করা হয়েছে আইএসএফের পেজ থেকে (7047701814/ 7047990216/ 7047688417)। নির্ধারিত সময়ে (সন্ধ্যা ৬টা থেকে ৯টা) কল করলে হেল্প ডেস্কের প্রতিনিধিরা ফোন ধরবেন। সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ভাঙরবাসীদের উদ্দেশ্যে।
পাশে থাকার বার্তা নওসাদের (naushad siddiqui)
উল্লেখ্য, রবিবার ভাঙরের একটি সভায় বক্তব্য রাখার সময় নওসাদ সিদ্দিকী বলেন, ‘যদি কেউ ফর্ম ফিলাপ না করতে পারেন, তখন আমি আছি।’
ভাঙরবাসীদের পাশে থাকার আশ্বাস দিয়ে আরও নাওসাদ বলেন, ‘প্রয়োজনে নওসাদ সিদ্দিকী রাত দিন ভাঙরে থাকবে। বুথে বুথে চলে যাবে ফর্ম ফিলাপ করতে। তাঁর কথায়, এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে রাজ্যের শাসকদল।

