West Bengal SIR
Bengal Liberty: ৫’ই নভেম্বর বঙ্গসফরে নির্বাচন কমিশনের ৫-৭ সদস্যের প্রতিনিধি দল আসবেন। থাকবেন ৮ই নভেম্বর অবধি। এই টিমে থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী ও অভিনব ভারতী। তাঁদের সঙ্গে থাকবেন সিইও মনোজ আগরওয়াল।সর্বপ্রথম বাগডোগরায় যাবে কমিশনের এই টিম।

কমিশন সূত্রে খবর,(SIR)
তিনটি জেলা ঘুরে দেখবেন তাঁরা। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। ফিল্ড রিভিউ করে BLO-দের কাজ খতিয়ে দেখতে চলেছেন কমিশনের প্রতিনিধি দল।
জানা গিয়েছে, ৮০৬৮১ টি বুথে কাল থেকে কাজ শুরু হবে। ভোটারদের দু পাতার এনুমারেশন ফর্ম দেওয়া হবে। 99% ফর্মের প্রিন্ট সম্পূর্ণ হয়ে গিয়েছে। ২৪৫৭১১১৪ জন ভোটারের ম্যাচ হয়েছে।
উল্লেখ্য, সোমবার প্রতিটি জেলার DEO দের সঙ্গে BLO দের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কথা বলেছেন। Book a call with BLO APPS চালু হয়ে হয়েছে। এই app এর সবকিছু মনিটর করবে রাজ্যের মুখ্য নির্বাচনীর আধিকারিকের দফতর। কোনও প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা মুখ্য নির্বাচনীর আধিকারিকের দফতরের।
