TMC clash
Bengal liberty: বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগদান সারলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে তাঁর সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সোমবার তৃণমূল ভবনে চর্চিত এই জুটির হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুব্রত বক্সি। প্রসঙ্গত, মাসখানেক আগে নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ বা NKDA-র চেয়ারম্যান করা হয় শোভনকে। তৃণমূল সূত্রে খবর, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখার করার পর কালীঘাটে বৈঠক করতে যাবেন শোভন বৈশাখীর।
উল্লেখ্য, ২০১৮ সালে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাঁড়ায় মেয়র পদ থেকে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়। একইসঙ্গে দুই দপ্তরের মন্ত্রিত্ব থেকেও পদত্যাগ দেন তিনি। তখনই কলকাতর মেয়র হিসেবে উত্থান হয় ফিরহাদ হাকিমের। এরপর বছর ঘুরতেই দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেন শোভন- বৈশাখী। যদিও গেরুয়া ছন্দে বেশিদিন তাল মেলাতে পারেন নি তাঁরা। অল্প সময়ের মধ্যে দলের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁদের।
ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, শোভান তৃণমূলে ফিরতেই কি মেয়র পদ থেকে কাঁচি হতে চলেছেন ফিরহাদ হাকিম? উত্তর দেব সময়।

