collegestreet
Bengal liberty: বই পাড়ায় অভিনব উদ্যোগের সাক্ষী থাকল শহরবাসী। বৃষ্টিতে ভেজা বই পুনরায় পাঠ যোগ্য করে তা বিক্রি হচ্ছে কলেজ স্ট্রিটে। সস্তায় পেয়ে দেদারে বইগুলি কিনে নিচ্ছেন বই প্রেমীরা।
গত ২৩শে সেপ্টেম্বরে কলকাতায় ভারি বৃষ্টিপাত নেমেছিল। কলেজস্ট্রিট এবং সেই সংলগ্ন এলাকায় অতিরিক্ত জল জমার ফলে ভিজে কাই গিয়েছিল লাখে লাখে বই। বিরাট অংকের লোকশান হয়েছিল বই বিক্রেতাদের। চওড়া চিন্তার ভাঁজ দেখা গিয়েছিল তাঁদের কপালে।

লাভের মুখ দেখল বই বিক্রেতারা (collegestreet)
তবে কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। সেই প্রবাদ বাক্যের’ই যেন প্রয়োগ। কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স-এর উদ্যোগে কলেজ স্ট্রিটের মেইন গেটের সামনে বুকস্টল বসিয়ে নতুন রূপে ভেজা বই গুলি বিক্রি হল।
