SIR
Bengal Liberty: বিএলওদের প্রাণ সংশয়! আধিকারিকদের দেখলেই মারধরের নিদান তৃণমূলের। তেমনটাই অভিযোগ উঠেছে শাসক শিবিরের বিরুদ্ধে।
রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ৪ ঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করবেন বিএলওরা। সূত্রের খবর, এই আবহে বারুইপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত কিছু এলাকার রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তাতানো হচ্ছে।

কোন কোন এলাকায় বিএলওদের আক্রমণ নেমে আসতে পারে বলে জানা গিয়েছে,(SIR)
শাসক শিবিরের বিরুদ্ধে অভিযোগ, এসআইআর সংক্রান্ত বিষয়ে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মল্লিকপুর, শেকড়বালি ১, শেকড় বালি ২, মাওদাহাট, হরিহরপুর, ধবধোবি ১, ধবধোবি ২, শঙ্কর পুর ১, শঙ্কর পুর ২ এই সমস্ত এলাকার বাসিন্দাদের, মূলত যারা বাংলাদেশি অনুপ্রেবেশকারী ও রোহিঙ্গা, তাদের বুথ লেভেল অধিকারিকদের দেখতে পেলেই মারধরের নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। উল্লেখ্য, বিএলওরা তাঁদের সুরক্ষা নিশ্চিতের জন্য কমিশনের দ্বারস্থ হয়েছেন। কামিশনের কাছে সংশ্লিষ্ট অধিকারিকেরা কেন্দ্রীয় নিরাপত্তার দাবি জানিয়েছেন।
