Aniket mahato
Bengal liberty: ‘নির্দিষ্ট একটি সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদন মিথ্যা, নেপোথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র’ এই অভিযোগ করেই সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো।
ঘটনা হ’ল, গতকালের নির্দিষ্ট একটি সাংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সদ্য অনিকেত মাহাতোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁর মুখে উস্কানিমূলক বার্তা শোনা গিয়েছে। প্রতিবেদনর দাবি, ভাইরাল ভিডিওতে কয়েকজন ডাক্তারি পড়ুয়াকে অনিকেত মাহাতো বলেন, ‘‘স্লোগান দিলে টাকা পাবি। নির্বাচন পর্যন্ত আর জি কর ইস্যুতে আন্দোলন চালিয়ে যা। কিছু লাগলে বলবি।”
ওই প্রতিবেদনে ঘটনাস্থলের উল্লেখ করে লেখা রয়েছে, সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে গোপন বৈঠকে সামিল হতে গিয়েছিলেন অনিকেত মাহাতো। সেখানকার কয়েকজন ডাক্তারি পড়ুয়াকে নিয়ে এক রেস্তরাঁয় যান অনিকেত। সেই রেস্তোরাঁর সিসিটিভিতে এই দৃশ্য ধরা পড়েছে।

জবাব অনিকেত মাহাতোর (Aniket mahato)
যদিও অভিযোগ সরাসরি অস্বীকার করেন অনিকেত মাহাতো। দুপুর ২. ৩০ নাগাদ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের উত্তর দিয়ে অনিকেত মাহাতো সমাজমাধ্যমে পাল্টা পোস্টে করে লেখেন, “সরকার এবং শাসকদলের রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমি ও আমার সহপাঠী আন্দোলনকারীরা। এমডি পাশ করার পরেও গত ৬ মাস ধরে আমাকে আরজিকর মেডিকেল কলেজে সিনিয়র রেসিডেন্ট পোস্টে জয়েন করতে দেয়নি রাজ্য সরকার। এমনকি আদালত আমার পক্ষে রায় দিলেও। সিনিয়র চিকিৎসক-সহ নাগরিক সমাজ সকলের কাছেই দিনের আলোর মতন এটা পরিষ্কার যে, এই সময় একটা মহতি আন্দোলনকে কালিমা লিপ্ত করবার উদ্দেশ্যেই এই মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে।
