Bihar Deputy Chief Minister
Bengal Liberty: বিহারের ভোট শুরুর দিনই উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্হার কনভয়ে হামলার অভিযোগ উঠল। লখীসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি।
জানা গিয়েছে, নিজের নির্বাচনী এলাকার বুথে যাওয়ার সময় উপমুখ্যমন্ত্রীর কনভয়ে থাকা গাড়িগুলিকে লক্ষ্য করে পাথর ছোড়ে কয়েকজন দুষ্কৃতী।তবে স্বস্তির খবর হল উপমুখ্যমন্ত্রী আক্রান্ত নন। নিরাপদ এবং সুস্থ তিনি।

আরজেদি বনাম বিজেপি (Bihar election)
এই ঘটনার রেশ প্রভাব ফেলেছে বিহারের রাজনীতিতেও। বিজেপি এবং আরজেডির মধ্যে শুরু হয়েছে তুমুল বাগ্যুদ্ধ। আরজেডির দিকে অভিযোগ ছুড়ে দেয় বিজেপি। দায় নিতে রাজি নয় আরজেডিও।
এই প্রসঙ্গে উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্হার মন্তব্য, ‘দুষ্কৃতীরা সব আরজেডির পোষা গুন্ডা। ওরা ভাবেছ এনডিএ ক্ষমতায় বসেবে। তাই ওঁদের নির্দেশেই গুন্ডামি করছে। অন্যদিকে, তেজস্বীদের শক্ত ঘাঁটিগুলিতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
