banglajago vs mamata banarjee
Bengal Liberty: তৃণমূলের মুখপত্র বলে পরিচিত সংবাদপত্র ‘জাগোবাংলা’র’ প্রথম পাতায় বিএলওর হাত থেকে মুখ্যমন্ত্রীর এনুমরেশন নেওয়ার খবর জায়গা করে নিয়েছে। নজরকাড়া বিষয় হল, বেলা গড়াতেই সেই খবরকেই অস্বীকার মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, অপপ্রচার চালানোর জন্য উদ্দেশ্যপ্রনোদিতভাবে এইসব মিথ্যা খবর প্রচার করা হচ্ছে।

চটে লাল মুখ্যমন্ত্রী, পোস্টে হুঁশিয়ারি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন (mamata banerjee)
প্রতিবেদনে স্পষ্ট লেখা রয়েছে, বুধবার কালীঘাটের বাড়িতে বিএলও-র কাছ থেকে এনুমারেশন ফর্ম নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১১টা নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়িতে যান অমিতকুমার রায় নামের দায়িত্ব প্রাপ্ত বিএলও। মুখ্যমন্ত্রীর হাতে ফর্ম তুলে দেন তিনি। সেইসময় মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট অধিকারিককে জানিয়ে দেন, ফর্ম ভর্তি হয়ে গেলে তাঁর দফতর থেকে ফোন করে জানিয়ে দেওয়া হবে।
কিন্তু এ দিন বেলা গড়াতেই মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে পোস্ট করে জানান, বাসভবন থেকে বেরিয়ে তিনি এনুমেরশন ফর্ম নেন নি। তাঁর দাবি, এই খবর মিথ্যা। রেসিডেন্স অফিসে গিয়ে ক’জন ভোটার রয়েছে তা জেনেছেন এবং ফর্ম দিয়ে গিয়েছেন বিলএও।একইসঙ্গে পোস্টে তিনি সাফ জানিয়ে দেন, বাংলার প্রতিটি মানুষের ফর্মভর্তি যতক্ষণ না-শেষ হচ্ছে, ততক্ষন তিনি ফর্ম ভর্তি করে জমা দেবেন না। আচমকাই মুখ্যমন্ত্রী ও তৃণমূলের মুখপত্রর এই টানাপোড়েনের নেপোথ্যে অন্য কোনও রহস্য রয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের।

