Mamata banerjee
Bengal liberty: সংবাদ মাধ্যমের প্রচার মিথ্যা। বিএলওদের হাত থেকে ফর্ম নেন নি মুখ্যমন্ত্রী, এই দাবিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনা হল(mamata banerjee)
গতকাল সংবাদমাধ্যমে প্রচার হয়েছিল, যে মুখ্যমন্ত্রী নিজে বাড়ি থেকে বেরিয়ে বিএলওর হাত থেকে এনুমারেশন ফর্ম নিয়েছেন। সমাজমাধ্যমে পোস্ট করে এই খবরের সত্যতা নিয়ে আজ তাঁকে প্রশ্ন তুলতে দেখা যায়। পোস্টে মুখ্যমন্ত্রী জানান, গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO তাঁদের পাড়ায় গিয়েছিলেন। তাঁর রেসিডেন্স অফিসে গিয়ে ক’জন ভোটার রয়েছে তা জেনেছেন এবং ফর্ম দিয়ে গিয়েছেন সংশ্লিষ্ট বিলএও।
একই সঙ্গে পোস্টে তিনি সাফ জানিয়ে দেন, বাংলার প্রতিটি মানুষের ফর্মভর্তি যতক্ষণ না-শেষ হচ্ছে, ততক্ষন তিনি ফর্ম ভর্তি করে জমা দেবেন না। সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করে মুখ্যমন্ত্রী লেখেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার করছে সংবাদমাধ্যম।
