Madhya Pradesh mid-day meals served on paper
Bengal Liberty: রবিবার লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ, ভোটার তালিকার Special Intensive Revision (SIR) আসলে “ভোট চুরি আড়াল করার প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা”।
মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার পাহাড়ি শহর পচমাড়িতে জেলা কংগ্রেস সভাপতিদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে এসে এসআইআর নিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেন, “ভোট চুরি হচ্ছে—এটাই মূল সমস্যা, আড়ালের চেষ্টা চলছে এসআইআর-এর মাধ্যমে।”
তাঁর দাবি, যেমনভাবে হরিয়ানায় ২৫ লাখ ভোট চুরি হয়েছে, তেমনই ভোট চুরির ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ছত্তীসগঢ়েও।
রাহুল গান্ধীর আরও অভিযোগ, “এই পুরো ব্যবস্থাটা বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ পরিকল্পনা। গণতন্ত্র এবং আম্বেদকরের সংবিধান আক্রান্ত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমার—এই তিনজন একত্রে করে দেশের ক্ষতি করছেন।”
রাহুল গান্ধী দাবি করেন, তাঁদের কাছে নির্বাচনী জালিয়াতির অনেক তথ্য আছে।

