Esha Deol and Hema Malini dismiss Dharmendra's death news
Bengal liberty: বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর মিথ্যা, সাংবাদমাধ্যমের ওপর ক্ষোভ উগরে দিলেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমামালিনী ও কন্যা এসা। গতকাল প্রথম সারির সাংবাদমাধ্যমগুলি ধর্মেন্দ্রর মৃত্যুর খবরে রীতিমতো শিলমোহর দিয়েছিল। অনেক রাজনৈতিক ব্যক্তিত্বসহ তাকারাদের সমাজমাধ্যমে শোকপ্রকাশ করতে দেখা গিয়েছে।
পরদিন সকালে ধর্মেন্দ্রর স্ত্রী-কন্যা অভিনেতার মৃত্যুর উড়িয়ে দেন। সমাজমাধ্যমে পোস্ট করে ধর্মেন্দ্র কন্যা এসা লেখেন, ‘বাবা সেরে উঠছেন, বাবার সুস্থতা কামনার জন্য সকলকে ধন্যবাদ।’ একইসঙ্গে পোস্টে এসা বিরক্তি প্রকাশ করে লেখেন, ‘মিডিয়া নির্দ্বিধায় ভুয়ো খবর প্রচার করেছে।’ পারিবারিক গোপনীয়তা বজায় রাখার জন্য সংবাদমাধ্যমকে অনুরোধ করেন এসা।

‘সাংবাদ মাধ্যমের এই ভুল অমার্জনীয়’ স্বামীর মৃত্যুর প্রচারে সরব হেমামালিনী Esha Deol and Hema Malini dismiss Dharmendra’s death news
স্বামীর ভুয়ো মৃত্যুর খবরে স্বাভাবিকভবেই রেগে আগুন হয়ে যাবেন যে কোনও স্ত্রী। রনমূর্তিধারণ করলেন হেমামালিনীও। এক্স হ্যান্ডেলে পোস্ট করে সাংবাদমাধ্যমকে এক হাত নেন হেমমালিনী। তিনি সাফ ভাষায় জানিয়ে দেন, ‘সাংবাদ মাধ্যমের এই ভুল অমার্জনীয়।’

