Spirit movie
Bengal Liberty: আমার প্রত্যেকেই দেখেছি যে সাউথের সুপারস্টার প্রভাস এর অন্যতম বড় প্রজেক্ট ‘স্পিরিট’-এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে পরিচালক সন্দীপ রেড্ডি ওয়াঙ্গার পোস্ট থেকে এই সিনেমার শুটিংয়ের খবর প্রকাশ্যে আসে।

টুইস্ট(Spirit)
স্পিরিট সিনেমার প্রধান চরিত্রে প্রভাস, তৃপ্তি ডিমরি এবং কোরিয়ান বিখ্যাত অ্যাক্টর ডন-লি এর মতো বড় নামের কাস্ট করা হয়েছিল। তবে টুইস্ট হল, এই সিনেমাকে দুটো পার্টে আনা হবে। তেমনটাই সূত্রের খবর। এখনও অবধি যা জানা যাচ্ছে, সেই অনুযায়ী স্পিরিটের দ্বিতীয় পার্টে প্রভাসের মুখোমুখি হবেন বিখ্যাত কোরিয়ান অ্যাক্টর ডন-লি। প্রথম পার্টে প্রভাসের মুখোমুখি হতে পারেন বলিউডের সুপারস্টার রণবীর কাপুর। এর আগেও অ্যানিম্যাল সিনেমায় সন্দীপ রেড্ডি ওয়াঙ্গা এবং রণবীর কাপুরের নজরকাড়া জুটির সাক্ষী থেকেছে দর্শকরা। তবে এবারও কি সেই জুটির প্রতিচ্ছবি আরও একবার দেখা যাবে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমের আনাচে কানাচে।।
একটু ফ্ল্যাশব্যাকে ফিরে গেলে দেখতে পাব, প্যান ইন্ডিয়ান ‘মাস সিনেমার’ ডিরেক্টরের খেতাব পেয়েছেন ওয়াঙ্গা। অর্জুন রেড্ডি, কবির সিং এবং অ্যানিম্যাল সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন তিনি। বলাই বাহুল্য, প্রভাস-ওয়াঙ্গার ‘স্পিরিট’ মন কাড়তে চলছে সকলের।
