SIR
Bengal Liberty: কমিশনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ৫০ শতাংশের অধিক বিএলও’র কাজ শেষ। যেই সমস্ত বিএলও’দের কাজ এখনও শেষ হয়নি তাঁদেরও প্রায় ৬২ শতাংশ কাজ হয়ে গিয়েছে।
মোটামোটি সব জেলাতেই দ্রুততার সঙ্গে এসআইআর প্রক্রিয়ার কাজ এগোচ্ছে। ব্যতিক্রমী শুধু উত্তর কলকাতা। তুলনামূলক দুর্বল। এখনও অবধি পাওয়া খবর অনুসারে, ৫৮ শতাংশ কাজ খতম উত্তর কলকাতায়। কলকাতা দক্ষিণে কাজ সম্পন্নের হার ৬৪ শতাংশ।

বাকি জেলা গুলোর কাজ কত দূর? (West Bengal SIR Update)
কালিম্পং এবং উত্তর ২৪ পরগনায় ৭৫% কাজ শেষ। দক্ষিন ২৪ পরগনায় ৮০ শতাংশ। দু’ই মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ৮৫% কাজ সম্পন্ন হয়েছে । অন্যদিকে, পূর্ব বর্ধমানে ৮৯% এবং ঝাড়গ্রামে ৮৭%। পশ্চিম বর্ধমান সামান্য কম ৭০ %।এই অঞ্চলগুলিতে ফিলাপ করা এসআইআর ফর্ম সংগ্রহের কাজ বাকি। বিএলও’রা জানিয়েছে, তাঁদের ৮২% এর বেশি ফর্ম ডিজিটাইজেশন হয়ে গিয়েছে।
