protest over Waqf act
Bengal Liberty: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মনে করাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানাল সংখ্যালঘুরা। সংবিধান বাঁচাও মঞ্চের দাবি, সংশোধিত ওয়াকফ আইনের বিরোধীতা করতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। অথচ বঙ্গে পোর্টালে ওয়াকফ সম্পত্তির খতিয়ান জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া নেই। এই অভিযোগেই ক্ষোভ ফুঁসছে সংখ্যালঘুরা। আজ নওশাদ সিদ্দিকী নেতৃত্বে আইএসএফ কর্মীরা মিছিল করে ডেপুটেশন জমা দেন।
ওয়াকফ বোর্ডের দফতরের বাইরে কনস্টিটিউশন প্রটেকশন ফোরামের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ প্রতিনিধিদল বিক্ষোভ প্রদর্শন করেন। মুখ্যমন্ত্রীকে তাঁদের হুঁশিয়ারি, সংখ্যালঘু ভোট আর অন্ধভাবে মমতার দিকে যাবে না। তাদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু ভোট উল্লেখযোগ্যভাবে সরে গিয়ে বাড়তে পারে আইএসএফ ও মিম-এর ঝুলিতে।

