Messi at Mumbai
Bengal Liberty Desk, ১৪ ডিসেম্বর, কলকাতা: কলকাতা ও হায়দরাবাদ পর্বের পর আজ, রবিবার মুম্বইয়ে লিওনেল মেসি (Lionel Messi)। সফরের দ্বিতীয় দিন মেসির একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুম্বইয়ে। মেসির সঙ্গে ব্যস্ত দিন কাটাবেন তাঁর দুই সতীর্থ এবং সফরসঙ্গী লুইস সুয়ারেজ (Luis Suarez) এবং রদ্রিগো দি পল (Rodrigo De Paul)। ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর (GOAT India Tour 2025) দ্বিতীয় দিনের সবচেয়ে বড় আকর্ষণ- ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) আর্জেন্তিনীয় মহাতারকার উপস্থিতি। আয়োজকদের দেওয়া সূচি অনুযায়ী, রবিবার বিকেল ৫টা ৩৭ মিনিট নাগাদ মেসির স্টেডিয়ামে প্রবেশ করার কথা। বিকেল থেকেই পরিপূর্ণ গ্যালারি নিয়ে সরগরম হতে চলেছে মুম্বই (Messi at Mumbai)।

রবিবারে মেসির সফরসূচি (Messi at Mumbai)
রবিবার ব্যক্তিগত বিমানে হায়দরাবাদ থেকে মুম্বইয়ে রওনা মেসির। সূচি অনুযায়ী, রবিবার দুপুর ৩টে ৩০ মিনিট নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় যাবেন মেসি (Messi at Mumbai)। সেখানে বিকাল ৪টে ৩০ মিনিটে ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন মেসি। ওয়াংখেড়ে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়েছে এদিন দুপুর থেকেই। দর্শকদের নিয়ন্ত্রণে রাখতে এবং ভিড় ধাপে ধাপে ঢোকানোর পরিকল্পনায় দীর্ঘ ‘বিল্ড-আপ প্রোগ্রাম’ (Lionel Messi GOAT Tour) সাজানো হয়েছে। শুরুতে স্থানীয় ডিজে-র সঙ্গীত পরিবেশনা। এরপর মাঠে পারফর্ম করবেন ডিজে চেতস (DJ Chetas)। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের আবহ (Messi GOAT Tour) আরও জমজমাট হবে।
মেসির মাঠে নামার ঠিক আগে, বিকেল ৫টা ১ মিনিট থেকে ৫টা ৩৪ মিনিট পর্যন্ত আয়োজন করা হয়েছে অল স্টার্স ৭ বনাম ৭ প্রদর্শনী ম্যাচ (All Stars 7v7 match)। দুটি আলাদা পিচে এই ম্যাচ হবে। ম্যাচ শেষ ও বিজয়ী ঘোষণা হওয়ার পরেই এন্ট্রি নেবেন লিওনেল মেসি (GOAT Tour)। স্টেডিয়ামে ঢোকার পর প্রথমে মাঠেই সেলিব্রিটি ও বিশিষ্ট অতিথিদের সঙ্গে ফটো সেশন। কয়েকটি পেনাল্টি শট নেওয়ার কথাও রয়েছে সূচিতে। এরপর স্টেডিয়ামের এক চক্কর পাক খাওয়া।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ মুম্বই পর্বের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত। মঞ্চে মেসির সঙ্গে যোগ দেবেন ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী (Sunil Chhetri) এবং ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ফুটবল ও ক্রিকেট ব্যাট বিনিময়ের প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে এই তিন তারকার একসঙ্গে উপস্থিতি দর্শকদের জন্য বিশেষ মুহূর্ত হতে চলেছে। এই পর্বে জন আব্রাহাম (John Abraham), করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) সহ বলিউডের একাধিক পরিচিত মুখ উপস্থিত থাকার কথা।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Mumbai Cricket Association) প্রতিনিধিদের তরফে মেসিকে আনুষ্ঠানিক সম্মান জ্ঞাপন করা হবে। অল স্টার্স ম্যাচের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন মেসি নিজে। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সন্ধ্যা ৭টার কিছু পর মাঠের অনুষ্ঠান শেষ হওয়ার কথা।
মুম্বই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন ‘গোট ফুটবল ক্লিনিক’ (GOAT Football Clinic)। যেখানে খুদেদের নিয়ে ৩০ মিনিটের ওই কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। ৬০ জন ছেলেমেয়েকে ফুটবল শেখাবেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন ফুটবল ম্যাজিশিয়ান। নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট মহাদেব’ (Project Mahadeva)।
স্টেডিয়ামে পৌঁছতে পারবেন না যারা, তাদের জন্য টেলিভিশনেও সরাসরি সম্প্রচার করা হবে এদিনের অনুষ্ঠান। শনিবার কলকাতার বিশৃঙ্খলার কথা মাথায় রেখে মুম্বই পুলিশ মেসির অনুষ্ঠানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। নির্দিষ্ট অনুমতিপত্র ছাড়া কাউকে মেসির ধারে কাছেও যেতে দেওয়া হবে না।
মুম্বই পর্ব শেষে আগামীকাল, সোমবার দিল্লিতে সফরের শেষ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে মেসির।
