suvendu adhikari birthday
Bengal Liberty: আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্মদিন (Suvendu adhikari birthday)। ৫৫ বছরে পদার্পন করলেন তিনি। এই বিশেষ দিনে বিরোধী দলনেতার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় পুজোঅর্চনা এবং মহাযজ্ঞের আয়োজন করল শুভেন্দু অধিকারীর ফ্যান ক্লাব।এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা ছিলেন দেবজিৎ সাহা ও স্বর্ণদ্বীপ সাহা।

উদ্যোক্তাদের তরফে জানানো হয়, (Suvendu adhikari birthday)
বিরোধী দলনেতার আগামী দিনের রাজনৈতিক পথচলা যাতে আরও মসৃণ ও সফল হয় এই প্রার্থনাই করেছেন তাঁরা ঈশ্বরের কাছে। যজ্ঞ শেষে মানবিক উদ্যোগের অঙ্গ হিসেবে রায়গঞ্জের মা চণ্ডী মা আশ্রমের শিশুদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়ছিল। আশ্রমের শিশুরা সারিবদ্ধভাবে বসে পেট ভরে খাবার খায়। এই উদ্যোগে খুশি আশ্রম কর্তৃপক্ষ উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।
