siuri incident
Bengal liberty: গুরুতর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে! কর্তব্যরত পুলিশ কর্মীরা বম্ব স্কোয়াড না-ডেকে স্থানীয় এক যুবককে দিয়ে বোমা উদ্ধার করায়। ঘটনাটি শুক্রবার সকালে সিউড়ি পৌরসভার ১৬নং ওয়ার্ডের আবদারপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে ঘটেছে (siuri incident)।
স্থানীয় সূত্রে খবর, দু’টি তাজা বোমা এলাকাবাসীর নজরে এলে তাঁরা সিউড়ি থানা খবর দেন। যথারীতি ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। অভিযোগ, বোমা উদ্ধারে পুলিশ নিজে সক্রিয় না হয়ে, স্থানীয় এক যুবককে বালতি ভর্তি জল আনিয়ে বোমা দু’টি জলে ডুবিয়ে দেওয়ার নির্দেশ দেয়।
পুলিশের নির্দেশ মত, প্রাণের ঝুঁকি নিয়ে যুবক পুলিশের উপস্থিতিতেই বোমা দু’টি নিজের হাতে তুলে জল ভর্তি বালতিতে ভরেন। তেমনটাই জানিয়েছেন রাহুল নামের ওই যুবক। তাঁর বক্তব্য প্রকাশ্যে এলে পুলিশের ভূমিকায় প্রশ্ন ওঠে। এ নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে।
রাহুলের বক্তব্য (siuri incident)
গোটা ঘটনা জানিয়ে রাহুল বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের কাছে দুটো তরতাজা বোমা পড়েছিল। পুলিশ এসে বালতিতে জল ভরে আনা করায় । রিস্ক নিয়ে বোমা দু’টো নিজের হাতে তুলে, জল ভর্তি বালতিতে ভরি। পুলিশ কিছু করে নি।”
ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মা-বাবারা সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন বলেই খবর। প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে বোমা উদ্ধার হওয়ায় কাঠগোড়ায় প্রশাসনও (siuri incident)।

